গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্থ গাজার নতুন দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ১৮ মার্চ উপত্যকাটির

2025-03-24T11:12:23+00:00
2025-03-24T11:12:23+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:১২ এএম 
গাজার নিহত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। ছবি: সংগৃহীত
যুদ্ধবিধ্বস্থ গাজার নতুন দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ১৮ মার্চ উপত্যকাটির সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিস ইসরায়েলি হামলায় নিহত হবার পর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। 

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের বরাতে আল-জাজিরা বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৩ মার্চ) রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’

প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইসমাইল ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। যাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে।’



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: