তালেবান নেতাকে ধরিয়ে দেয়ার পুরস্কার থেকে সরে আসল যুক্তরাষ্ট্র

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে ধরিয়ে দিতে ১০ মিলিয়ন ডলারের ঘোষিত পুরস্কার থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।

2025-03-24T11:46:35+00:00
2025-03-24T11:46:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তালেবান নেতাকে ধরিয়ে দেয়ার পুরস্কার থেকে সরে আসল যুক্তরাষ্ট্র
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৪৬ এএম 
আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানি। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে ধরিয়ে দিতে ১০ মিলিয়ন ডলারের ঘোষিত পুরস্কার থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।  

তালেবান নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাতে রোববার (২৩ মার্চ) আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও কোয়ালিশন ফোর্সের ওপর আন্তঃসীমান্ত হামলায় সিরাজউদ্দিন হাক্কানি জড়িত থাকার অভিযোগে ওয়াশিংটন এ ঘোষণা দেয়।

এর আগে, বৃহস্পতিবার দুই বছর ধরে বন্দি থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান সরকার। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা এল।

ওই মার্কিন নাগরিকের নাম জর্জ গ্লেজম্যান। ২০২২ সালের ডিসেম্বরে পর্যটক হিসেবে আফগানিস্তান ভ্রমণের সময় তালেবানের হাতে আটক হয়েছিলেন তিনি। গত জানুয়ারির পর এ নিয়ে তৃতীয়বারের মতো মার্কিন নাগরিককে মুক্তি দিলো তালেবান।

সিরাজুদ্দিন হাক্কানি বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন।

তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়ার ঘটনা তাদের বৈশ্বিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ। যদিও ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পরও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

সিরাজুদ্দিন হাক্কানির বাবা জালালুদ্দিন হাক্কানি সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং হাক্কানি নেটওয়ার্ক গঠন করেন। যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে।

Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: