আয়নার নিজের ছবি দেখছেন চিতাবাঘ ও সিংহ। ছবি: সংগৃহীত
কেউ নিজেকে দেখে ভয় পেয়ে দূরে পালিয়ে যাচ্ছে, কেউ আবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নিজের ছবি দেখে কিছু বোঝার চেষ্টা করছে।
তারা যদিও কেউ মানুষ নন— বাঘ, সিংহ, ভালুক, শিম্পাঞ্জি! এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মাঝখানে কিছু জায়গায় আয়না রাখা হয়েছে। কেউ আয়নায় নিজেকে দেখে ভাবছে তার বিপরীতে তারই মতো দেখতে কোনো প্রাণী দাঁড়িয়ে রয়েছে।
কেউ আবার নিজের প্রতিবিম্ব দেখে ভাবছে তার বিপরীতে থাকা প্রাণীটি কী করে একই ধরনের আচরণ করছে। কেউ তো নিজেকে দেখেই একবারে নিজেকে ছুটে পাঠিয়েছে। বনের রাজা সিংহ আবার নিজেকে আয়নায় নিজেকে ছুঁয়ে দেখার চেষ্টা করছে।
জানা যায়, পুরোটাই ছিল একটা সার্ভে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
প্রসঙ্গত, ১৯৭০ সালে আমেরিকান এক মনোবিজ্ঞানী জীবজন্তুকে নিয়ে ‘আয়না পরীক্ষা’ (মিরর টেস্ট) করেছিলেন। সে সময়ে তিনি দেখতে চেয়েছিলেন প্রাণীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চিনতে পারে কি না।
পরীক্ষাটি করার জন্য তিনি একটি প্রাণীকে চিহ্নিত করে তার শরীরে এমন একটি অংশ বেছে ছিলেন, যা তারা সাধারণত দেখতে পায় না। এরকমই কোনো এক পরীক্ষার অংশ, এই ভিডিও। অন্তত এমনই মনে করা হচ্ছে।