পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারি করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন বলে তার চিকিৎসক জানিয়েছেন।বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট কার্যালয়

2025-04-02T21:52:24+00:00
2025-04-02T22:06:33+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারি করোনা আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৯:৫২ পিএম  আপডেট: ০২.০৪.২০২৫ ১০:০৬ পিএম
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। ছবি: সংগৃহীত
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন বলে তার চিকিৎসক জানিয়েছেন।

বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিলো, ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর নওয়াবশাহ থেকে করাচিতে প্রেসিডেন্ট জারদারিকে শ্বাসকষ্ট এবং জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম হুসাইন বিবৃতিতে জানান, একাধিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, প্রেসিডেন্ট জারদারি কোভিড-১৯ পজিটিভ।


ডা. হুসাইন বলেন, প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাকে এই সময় আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একটি দল তার দেখাশুনা করছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।

সিন্ধুর সিনিয়র মন্ত্রী শরজিল ইনাম মেমন বলেছেন, প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তাকে চিকিৎসার জন্য দুবাই নেওয়ার খবরটি ভিত্তিহীন। মেমন এক টুইটে বলেন, প্রেসিডেন্ট জারদারিকে দুবাই নেওয়ার খবরটি সঠিক নয়। ইনশাআল্লাহ, তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।






দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি প্রেসিডেন্টকে সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও প্রেসিডেন্টের স্বাস্থ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।

৬৯ বছর বয়সী প্রেসিডেন্ট জারদারি গত কয়েক বছর ধরে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২২ সালের জুলাইয়ে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। ২০২২ সালে তিনি বুকের সংক্রমণের জন্য করাচির একটি হাসপাতালে এক সপ্তাহ কাটান। ২০২৩ সালের মার্চে তিনি সংযুক্ত আরব আমিরাতে চোখের অপারেশন করান। ২০২৪ সালের অক্টোবরে একটি বিমান থেকে নামার সময় তার পায়ে আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


  বিষয়:   পাকিস্তান  পাকিস্তানের রাষ্ট্রপতি  করোনা ভাইরাস  দক্ষিণ এশিয়া  বিশ্ব সংবাদ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: