‘গাজায় ঠিকমতো খাবার পাচ্ছে না কেউই’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনি গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এক মুঠো খাবারের জন্য প্রতিদিন সংগ্রাম করছে গাজার বাসিন্দারা। গাজায় জাতিসংঘের শরণার্থী

2025-04-07T15:33:33+00:00
2025-04-07T15:34:56+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘গাজায় ঠিকমতো খাবার পাচ্ছে না কেউই’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:৩৩ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৫ ৩:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনি গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এক মুঠো খাবারের জন্য প্রতিদিন সংগ্রাম করছে গাজার বাসিন্দারা। গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) ভারপ্রাপ্ত পরিচালক স্যাম রোজ আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে দেওয়া সাক্ষাৎকারে গাজা থেকে যুক্তরাজ্যে ফিরে স্যাম রোজ বলেন, ‘সত্যিই কেউই এখন পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। শিশুদের মধ্যে অপুষ্টির হার ভয়াবহভাবে বেড়েছে। মানুষ প্রতিদিন চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সামান্য খাবারের খোঁজ করছে, এবং দীর্ঘ সময় ধরে খাদ্যহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছে।’

Advertisement
রোজ বলেন, ‘তারা এখন দুর্ভিক্ষে আছে কি না, সেটা আলোচনার বিষয় নয়- তারা চরম দুঃসহ অবস্থার মধ্যে রয়েছে এবং নিজেরা এর কিছুই পরিবর্তন করতে পারছে না।’

রোজ আরও বলেন, ‘গত ১৬ মাস ধরে আমরা গাজায় এমন করুণ দৃশ্যই দেখে যাচ্ছি।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: