গাজায় যুদ্ধবিরতি চাওয়া ১ হাজার ইসরায়েলি সেনা বরখাস্ত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চিঠি দেয়া প্রায় এক হাজার সেনাসদস্যকে বরখাস্ত করেছে দেশটির সেনাবাহিনী।ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল

2025-04-12T13:49:41+00:00
2025-04-12T13:49:41+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
গাজায় যুদ্ধবিরতি চাওয়া ১ হাজার ইসরায়েলি সেনা বরখাস্ত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১:৪৯ পিএম   (ভিজিট : ৫০৪)
ইসরায়েলি সামরিক বাহিনীর একদল সদস্য। ছবি: সংগৃহীত
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চিঠি দেয়া প্রায় এক হাজার সেনাসদস্যকে বরখাস্ত করেছে দেশটির সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে শুক্রবার (১১ মার্চ) জানিয়েছে মিডল ইস্ট মনিটর। 

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) কয়েকশ সদস্যসহ বরখাস্তকৃতদের অনেকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে ‘নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত’ বলে উল্লেখ করেন। তারা আরও লেখেন, যুদ্ধ চালিয়ে বন্দিদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে।

চিঠি দেয়ার বিষয়টিকে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল জামির ‘গুরুতর অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যারা এই ধরনের বিবৃতি দিয়েছে, তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও সেনাদের স্বাক্ষরিত এই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। 

চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দিদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় ১০ শতাংশ এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনাসদস্য।



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: