ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় একশো। এর

2025-04-17T08:55:07+00:00
2025-04-17T08:55:07+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:৫৫ এএম 
ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত। ছবি: ডয়চে ভেলে
দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় একশো। এর মাধ্যমে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ছাড়িয়ে গেছে। 

বার্তাসংস্থা আনাদোলু বুধবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বার্তাসংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত ২৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের এই গণহত্যামূলক আগ্রাসনে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ২৫ জনে।  

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৮৯ জন। তাদেরকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৪৩২ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে। কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা।


দীর্ঘ ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তারপর প্রায় দুই মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৬৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৪০০ জন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।



  বিষয়:   ফিলিস্তিন  গাজা  ইসরায়েল  নিহত  আহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: