কাশ্মীরে গিয়ে অমিত শাহের হুংকার

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামালার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্বের বিভিন্ন নেতা। এবার

2025-04-23T15:06:19+00:00
2025-04-23T16:42:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
কাশ্মীরে গিয়ে অমিত শাহের হুংকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৩:০৬ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৫ ৪:৪২ পিএম  (ভিজিট : ৩৪৯)
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামালার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্বের বিভিন্ন নেতা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

কাশ্মীরে গিয়ে তিনি হামলাকারীদের হুংকার দিয়ে বলেছেন, ‘ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না, অপরাধীরা রেহাই পাবে না।’

এর আগে অমিত শাহ সেখানে পৌঁছে নিহত ২৬ জনের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।

হামলা থেকে বেঁচে যাওয়াদের সঙ্গেও দেখা করেন কেন্দ্রীয় এই স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সবাইকে আশ্বস্ত করেন যে, এই কাপুরুষোচিত ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তিনি তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে।

বুধবার (২৩ এপ্রিল) এক নতুন বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, লক্ষ্যবস্তু করা ব্যক্তিরা সাধারণ পর্যটক ছিলেন না। বরং তারা ভারতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে কাজ করছিলেন।

গোষ্ঠীটি আরও বলেছে, আক্রান্তরা সাধারণ পর্যটন গোষ্ঠী ছিল না বরং তারা গোপন সংস্থার লোক ছিল। সেখানে পর্যটকের বেশে গবেষণার দায়িত্বে ছিলেন তারা। এই আক্রমণটি শুধু দিল্লির জন্যই নয় বরং দিল্লির সন্দেহজনক কৌশলগুলোকে সমর্থনকারীদের জন্যও একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: