ভারতীয়দের সব ভিসা বাতিল করল পাকিস্তান

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন বাস্তবতায় দুই

2025-04-25T09:46:08+00:00
2025-04-25T09:59:02+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভারতীয়দের সব ভিসা বাতিল করল পাকিস্তান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯:৪৬ এএম  আপডেট: ২৫.০৪.২০২৫ ৯:৫৯ এএম  (ভিজিট : ২৮৩)
প্রতীকী ছবি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন বাস্তবতায় দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

হামলার পরপরই পাকিস্তানের নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞার কথা জানায় ভারত। এর জবাবে ইসলামাবাদও তাৎক্ষণিকভাবে ভারতীয় নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা স্থগিত করেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ ছাড়া প্রতিবেশী ভারতের নেওয়া বেশ কিছু কড়া সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একইভাবে কিছু কূটনীতিককে বহিষ্কার, দিল্লির বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।

এদিকে কাশ্মিরজুড়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৫০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানিয়েছে বিবিসি। কয়েকদিন ধরে বন্ধ থাকা স্কুল, দোকানপাট ও ব্যবসা এখন ধীরে ধীরে খুলতে শুরু করেছে।

এমএইচআর



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: