এবার নিউইয়র্ক টাইমসকে তিরস্কার মার্কিন প্রশাসনের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ঘটনাকে ‘সন্ত্রাসী’ হামলার বদলে ‘জঙ্গি’ হামলা উল্লেখ করে এক প্রতিবেদনের জন্য প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে তিরস্কার

2025-04-25T11:22:32+00:00
2025-04-25T11:22:32+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
এবার নিউইয়র্ক টাইমসকে তিরস্কার মার্কিন প্রশাসনের
কাশ্মীরের ঘটনাকে ‘জঙ্গি’ হামলা উল্লেখ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১:২২ এএম   (ভিজিট : ৩১২)
মার্কিন প্রশাসনের এক্স পোস্ট। ছবি: সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ঘটনাকে ‘সন্ত্রাসী’ হামলার বদলে ‘জঙ্গি’ হামলা উল্লেখ করে এক প্রতিবেদনের জন্য প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে তিরস্কার করেছে মার্কিন সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাশ্মীর হামলাকে দ্য নিউইয়র্ক টাইমস ‘জঙ্গি আক্রমণ’ হিসেবে  উল্লেখ করেছে। যদিও প্রতিবেদনের ভূমিকায় বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘গুলি চালানোর’ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

নিউইয়র্ক টাইমসের শিরোনাম ছিল ‘কাশ্মীরে জঙ্গিদের গুলিতে কমপক্ষে ২৪ জন পর্যটক নিহত’।
 
যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র-বিষয়ক কমিটি সামাজিক মাধ্যমে নিউইয়র্ক টাইমসের ওই সংবাদ প্রতিবেদনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে এবং এটিকে ‘বাস্তবতা বহির্ভূত’ বলে বর্ণনা করেছে। 
 
মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘এটি ছিল একটি সন্ত্রাসী হামলা। ভারত হোক বা ইসরায়েল, সন্ত্রাসবাদের ক্ষেত্রে নিউইয়র্ক টাইমস বাস্তবতা থেকে দূরে সরে গেছে।’
 
এক্সে দেয়া পোস্টটিতে নিউইয়র্ক টাইমসের ওই শিরোনামের একটি ‘সংশোধিত’ ছবিও শেয়ার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘হে এনওয়াইটি, আমরা আপনাদের জন্য এটি (সংবাদ শিরোনাম) ঠিক করে দিয়েছি।’
 
প্রসঙ্গত, জঙ্গিবাদ বলতে সাধারণত রাজনৈতিক বা সামাজিক ফলাফল অর্জনের জন্য একটি রাষ্ট্রের ভেতর থেকে সশস্ত্র বিদ্রোহকে বোঝায়। 
 
অন্যদিকে, সন্ত্রাসবাদের একটি বাহ্যিক প্রেক্ষাপট রয়েছে। যেখানে সহিংসতার পরিকল্পিত ব্যবহার ভয়ের পরিবেশ তৈরি করে, যাতে একটি বিদেশি জাতির বিরুদ্ধে অসম যুদ্ধ পরিচালনা এবং বৃহত্তর উদ্দেশে অঞ্চলটিকে অস্থিতিশীল করা যায়।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: