‘ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করা আছে’

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী। এ ছাড়া ঘোরি,

2025-04-27T13:55:54+00:00
2025-04-27T14:11:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করা আছে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ১:৫৫ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৫ ২:১১ পিএম
পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী। ছবি: সংগৃহীত
পাকিস্তান শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী। এ ছাড়া ঘোরি, শাহিন, গজনবির মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন মিসাইলও প্রস্তুত আছে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

মুসলিম লীগের এ নেতা এমন সময় এই বিস্ফোরক মন্তব্য করলেন যখন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে পারমানবিক প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমনকি দুই দেশের সীমান্তে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। 

শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী বলেন, ‘তারা (ভারত) যদি সিন্ধু নদের পানি বন্ধ করে দেয়ার সাহস করে তাহলে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত।’

তিনি বলেন, ‘মিলিটারি সরঞ্জাম, মিসাইল শুধু দেখানোর জন্য আমরা রাখিনি। পরমাণু ক্ষেপণাস্ত্রও প্রস্তুত আছে। কোথায় রাখা আছে সেটা কেউ জানে না। কিন্তু এটুকু বলে রাখছি, এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করা আছে।’
 
ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেয়ার প্রসঙ্গ টেনে হানিফ বলেন, ‘নায়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে। তার দাবি, ‘১০ দিন এরকম চললেই ভারতের এয়ার লাইন্সসংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে।’
 
ভারতের নিরাপত্তা ব্যর্থতার কারণেই পহেলগাম হামলার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন হানিফ। ভারত কিছু হলেই অকারণে পাকিস্তানের ওপর দায় চাপায় বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচআর






Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: