চীনে রেস্টুরেন্টে আগুন, নিহত ২২

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

চীনের একটি রেস্টুরেন্টে আগুন লেগে ২২ জন নিহত হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের সিসিটিভি

2025-04-29T16:23:25+00:00
2025-04-29T16:34:19+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চীনে রেস্টুরেন্টে আগুন, নিহত ২২
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৪:২৩ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৫ ৪:৩৪ পিএম
চীনে মঙ্গলবার রেস্টুরেন্টে লাগা আগুন নেভাতে ব্যস্ত দমকল বাহিনী। ছবি: সংগৃহীত
চীনের একটি রেস্টুরেন্টে আগুন লেগে ২২ জন নিহত হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের সিসিটিভি ফুটেজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে রিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওয়াংয়ে এ ঘটনা ঘটে।   

চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক বলে’ মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর পেছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে।


গত বছর চীনে একটি আবাসিক এলাকায় গ্যাস লিকেজের কারণে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া মার্চে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে হেবেইতে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছিল।

সেপ্টেম্বরে শেনজেনের দক্ষিণাঞ্চলে একটি উঁচু তলার ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়। 

এসটিও


  বিষয়:   চীন  রেস্টুরেন্ট  আগুন  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: