সৌদিতে যেদিন ঈদুল আজহা হতে পারে

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য মুসলিম দেশগুলোর চাঁদ দেখা কমিটি আগামী ২৭ মে তথা জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে।

2025-04-30T17:51:01+00:00
2025-04-30T17:51:01+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সৌদিতে যেদিন ঈদুল আজহা হতে পারে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৫:৫১ পিএম 
সৌদি আরবের রাজধানী রিয়াদ। ছবি: সংগৃহীত
ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য মুসলিম দেশগুলোর চাঁদ দেখা কমিটি আগামী ২৭ মে তথা জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে। এদিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদের সন্ধান করবে সৌদির চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন সারাবিশ্বের মুসল্লিরা।

জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, এ বছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। এর আগের দিন হবে আরাফাতের দিন। সৌদি আরবে যেসব মানুষ হজ করতে যান তারা আরাফাতের দিনটি আরাফাতের ময়দানে কাটান। খবর সংবাদমাধ্যম আল আরাবিয়ার।

এদিকে, আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, (আধুনিক যন্ত্রের মাধ্যমে) আগামী ২৭ মে সকালেই জিলহজের চাঁদ দেখা যাবে। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে ২৮ মে জিলহজের প্রথম এবং ৬ জুন (শুক্রবার) হবে ঈদুল আজহার দিন।


আরব আমিরাতে ইতিমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন হিসাব করে ছুটি মঞ্জুর করেছে দেশটির মন্ত্রিসভা। অপরদিকে ৬ থেকে ৮ জুন পর্যন্ত দেওয়া হয়েছে ঈদের ছুটি।

ঈদুল আজহা উদযাপনের মধ্যে দিয়ে সৌদিতে শেষ হয় হজ। প্রতিবছর বিশ্বের সব দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ করতে মক্কায় সমবেত হন।

এসকে/ 



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: