সিরিয়ায় ইসরায়েলি সেনা নিহত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলি এক সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) কাজ করার সময় গাড়ি দুর্ঘটনায় ওই সেনা মারা গেছেন।শুক্রবার

2025-05-02T19:17:02+00:00
2025-05-02T19:22:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিরিয়ায় ইসরায়েলি সেনা নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৭:১৭ পিএম  আপডেট: ০২.০৫.২০২৫ ৭:২২ পিএম
নিহত ওই সেনার নাম সার্জেন্ট নিভ দেয়াগ। ছবি: সংগৃহীত
সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলি এক সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) কাজ করার সময় গাড়ি দুর্ঘটনায় ওই সেনা মারা গেছেন। 

শুক্রবার (২ মে) ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। 

নিহত ওই সেনার নাম সার্জেন্ট নিভ দেয়াগ (১৯)। তিনি রামাত হাসারনের বাসিন্দা। প্যারাট্রপারর্স বিগ্রেড ৮৯০তম ব্যাটালিয়নে যোগদান করেছিলেন তিনি। 

সেনাবাহিনী এবং মেডিকেল কর্মীরা জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় আরও তিন সেনা আহত হয়েছে। দক্ষিণ গোলান মালভূমির ৯৮ হাইওয়েতে এ ঘটনা ঘটে। 


মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় আহত চার সেনাকে তারা ঘটনাস্থলেই চিকিৎসা প্রদান করেন। কিন্তু এর মধ্যে থেকে দেয়াগকে বাঁচানো সম্ভব হয়নি। 

উদ্ধারকারীরা জানিয়েছেন, বহনকারী সেনাবাহিনীর গাড়িটি একটি রেলিংকে ধাক্কা দেয়। এরপর উল্টে গিয়ে আগুন ধরে যায়। সামরিক বাহিনী জানিয়েছে, এ ঘটনা নিয়ে আরও তদন্ত চলছে। 

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছে ইসরায়েল। গত দুই দিনের মধ্যে গাড়ি দুর্ঘটনায় ইসরায়েলি সেনা নিহতের দ্বিতীয় ঘটনা এটি। 

এসকে/ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: