আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের আজাদ কাশ্মীরের কোটলিতে আরও একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা।পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা

2025-05-07T15:46:34+00:00
2025-05-07T19:34:51+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:৪৬ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৫ ৭:৩৪ পিএম
ভারতীয় ড্রোন। ছবি : সংগৃহীত
পাকিস্তানের আজাদ কাশ্মীরের কোটলিতে আরও একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয় বার্নালা এবং শকরগড় সেক্টরেও ভারতীয় ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী শত্রুর প্রতিটি আগ্রাসনের পূর্ণ জবাব দিচ্ছে বলেও উল্লেখ করা হয়। এর আগে, পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামা টিভির অনলাইনে দাবি করা হয়েছিল, দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এএডি/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: