পাকিস্তানে হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।বৃহস্পতিবার ভারতের সর্বদলীয় বৈঠকে এই তথ্য জানান তিনি।

2025-05-08T15:02:29+00:00
2025-05-08T15:02:29+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত, দাবি ভারতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৩:০২ পিএম   (ভিজিট : ২৫২)
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত
পাকিস্তানে হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। 

বৃহস্পতিবার ভারতের সর্বদলীয় বৈঠকে এই তথ্য জানান তিনি। সরকারের মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন দলের বৈঠকে তিনি বলেন, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা চালানো হয়। এর জবাবে সন্ত্রাসীদের নির্মূল করতে ভারতীয় বাহিনী পাকিস্তানে অবস্থিত বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত রাতে জানানো হয়েছিল, হামলায় ৭০ জন নিহত হয়েছে। এবার খোদ মন্ত্রী জানালেন, মারা গেছে শতাধিক সন্ত্রাসী। এর আগে জানা যায়, এই হামলায় ৬০ জন সন্ত্রাসী আহত হয়েছে।

সন্ত্রাসীদের টার্গেট করে হামলায় ভারত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধী দলের নেতারা। আজ বৃহস্পতিবার বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিদের বৈঠকে এই সমর্থন জানানো হয়। বৈঠক থেকে বেরিয়ে এই তথ্য জানান ভারতের প্রধান বিরোধ দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। 

এনডিটিভি বলছে, কঠিন এই পরিস্থিতিতে দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তা বিরোধী দলগুলোর প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যেরা।

গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও তাদের অধিকৃত কাশ্মীরের মোট ন’টি জায়গায় হামলা চালায় ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানের খুঁটিনাটি বিরোধী দলগুলোর প্রতিনিধিদের ব্যাখ্যা করা হয় আজকের বৈঠকে।

তবে বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণসহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: