ইসরায়েলের তৈরি ভারতের ২৫ ড্রোন ধ্বংস করল পাকিস্তান

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের তৈরি ভারতের অন্তত ২৫টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে বেশ বিপাকে পড়েছে ভারতীয় বাহিনী। খবর ডনের।বৃহস্পতিবার (৮

2025-05-08T19:18:21+00:00
2025-05-08T19:30:02+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের তৈরি ভারতের ২৫ ড্রোন ধ্বংস করল পাকিস্তান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:১৮ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৫ ৭:৩০ পিএম  (ভিজিট : ৩৬৯)
প্রতীকী ছবি
ইসরায়েলের তৈরি ভারতের অন্তত ২৫টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে বেশ বিপাকে পড়েছে ভারতীয় বাহিনী। খবর ডনের।

বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানাচ্ছে, ভারতের দিক থেকে ছুটে আসা অন্তত ২৫টি ইসরায়েলি হ্যারোপ ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী। এসব ড্রোন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ও ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সেনারা।

পাকিস্তানের সামরিক সূত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভারতের আগ্রাসী মনোভাবের জবাব পাকিস্তান সব সময় অত্যন্ত দৃঢ় ও কঠোরভাবে দেবে।


জানা গেছে, টেকনিক্যাল সফট-কিল এবং অস্ত্রনির্ভর হার্ড-কিল পদ্ধতি ব্যবহার করে সামরিক ক্ষেত্রে ভারতের সঙ্গে লড়াইয়ে পাকিস্তান এ সফলতা অর্জন করেছে। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে।


এর মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীরে হামলা চালিয়েছে পাকিস্তানও। এতে প্রাণ গেছে অন্তত তিনজনের। ৫টি ভারতীয় যুদ্ধবিমানও ধ্বংস করেছে পাকিস্তান। 

এদিকে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় এক ভারতীয় সেনা ও চারশিশুসহ নতুন করে আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

জেডও/

Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: