গাজায় শেষ ২৪ ঘণ্টায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে

2025-05-10T09:01:24+00:00
2025-05-10T10:42:29+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় শেষ ২৪ ঘণ্টায় নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:০১ এএম  আপডেট: ১০.০৫.২০২৫ ১০:৪২ এএম
ইসরায়েলি হামলায় নিহতের জন্য গাজাবাসীর কান্না। ছবি: সংগৃহীত
দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ৮৭ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলো শনিবার (৯ মে) সকালে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতি থেকে জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজার পৃথক স্থানে ইসরায়েলি হামলায় ২৭ জন নিহত হয়েছেন এবং এ সময় ৮৭ ফিলিস্তিনিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শুক্রবার ভোরেও গাজার কয়েকটি স্থানে ভয়াবহ বিমান হামলার কথা জানিয়েছে আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুক্রবারের হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৮০০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬৭৮ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: