হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মি মুক্তির শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েলের।
সোমবার (১২ মে) রাতে আহত আইডিএফ রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। আমরা খুব শিগগিরই পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করব। এই অভিযানের মূল লক্ষ্য হলও হামাসকে দমন ও ধ্বংস করা। হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা- এই দুটি কাজ একসঙ্গে সম্পন্ন হবে। আমরা সেই পথেই এগোচ্ছি।’
তিনি আরও বলেন, “হয়তো হামাস বলবে- ‘আমরা আরও ১০ জন জিম্মি ছাড়ব।’ খুব ভালো, দিয়ে দাও। আমরা নেব। তারপর আমরা আবার অভিযান শুরু করব। তবে যুদ্ধ থামানোর কোনও প্রশ্নই নেই। অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু আমরা পুরোপুরি বিজয়ের দিকে এগোচ্ছি।”
এএডি/