চিলিতে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তর উপকূলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড)।শনিবার

2025-06-07T18:26:46+00:00
2025-06-07T18:26:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চিলিতে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৬:২৬ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তর উপকূলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড)।  

শনিবার (৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ জুন) চিলির উত্তর উপকূলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিক আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৪ কিলোমিটার গভীরে। এই গভীরতাকে তুলনামূলকভাবে মাঝারি গভীরতার কম্পন হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে, কম্পেনের সময় দেশটির এক টিভি স্টেশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের সময় পুরো স্টুডিও প্রবলভাবে কেঁপে ওঠে। শক্তিশালী কম্পনের কারণে অনুষ্ঠান সঞ্চালনকারীরা দ্রুত স্টুডিও ত্যাগ করতে বাধ্য হন। ওই সময়ে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ক্যারোলিনা তোহা এবং দুজন সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এমএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: