ইরানে ইসরায়েলের হামলা: কার পাশে দাঁড়াল সৌদি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানে এবং এবং আশপাশের এলাকায় ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই

2025-06-13T12:48:34+00:00
2025-06-13T12:48:34+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে ইসরায়েলের হামলা: কার পাশে দাঁড়াল সৌদি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১২:৪৮ পিএম 
ফাইল ছবি
ইরানের রাজধানী তেহরানে এবং এবং আশপাশের এলাকায় ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।  

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়। এটি নিশ্চিত যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার বড় দায়িত্ব রয়েছে।

এদিকে ইসরায়েলের হামলার ঘটনায় পাল্টা হামলা চালাচ্ছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এ তথ্য জানিয়েছেন।

এর আগে ইরানের রাজধানী তেহরানে এবং এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার পর ‘ভয়াবহ পরিণামের’ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, ইসরায়েলের হামলায় জায়নবাদি শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক নিয়তি নিশ্চিত করেছে। নিশ্চিতভাবেই তাদেরকে ওই পরিণাম দেওয়া হবে। জায়নবাদি শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, 'মহান ইরান জাতির উদ্দেশে বলছি! জায়নবাদিরা তাদের অশুভ ও রক্তাক্ত হাত দিয়ে আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে অপরাধ করেছে এবং আবাসিক এলাকায় আঘাত করে তাদের দুর্বিনীত চরিত্র উন্মোচিত হয়েছে।’

এদিকে হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

এনএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: