ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হামলার পর থেকেই নানা আলোচনা। নড়েচড়ে বসেছে বিশ্ব। এমন পরিস্থিতিতে আগের একটি ভিডিও নতুন করে সামনে এনে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পুরনো এক সতর্কবার্তা আবারও সামনে এনেছেন। শনিবার খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে হুঁশিয়ারি দেওয়া হয় যুক্তরাষ্ট্রকে।
ভিডিওতে খামেনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল সংঘাতে প্রবেশ করে, তবে তারা নিজেরাই ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে। এই ক্ষতি হবে ইরানের ক্ষতির চেয়েও অনেক বেশি।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান—এই তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি এবং আমাদের সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’