ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৭০০ ভাড়াটে সৈনিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর ইরানে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে শত শত মানুষকে গ্রেফতার করছে

2025-06-25T17:56:48+00:00
2025-06-25T17:56:48+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৭০০ ভাড়াটে সৈনিক গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩৩৫)
ফাইল ছবি
দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর ইরানে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে শত শত মানুষকে গ্রেফতার করছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া ৭০০ ইসরায়েলি ভাড়াটে সৈনিককে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকালে সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনের এ খবর জানা গেছে। 

সংবাদ সংস্থা নূর জানিয়েছে, গত ১২ দিনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেফতার করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের ‘ইসরায়েলি ভাড়াটে সৈনিক’ হিসেবে উল্লেখ করেছে।

দেশটির সামরিক সূত্র আরও জানিয়েছে, গত ১২ দিনে ১০ হাজার ড্রোন জব্দ করা হয়েছে। এসব ড্রোন বিস্ফোরক বহনে সক্ষম।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইরানে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী সরকারের গুপ্তচর নেটওয়ার্ক দেশে অত্যন্ত সক্রিয় ছিল। ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ১২ দিনের মধ্যে তাদের মধ্যে ৭০০ জনেরও বেশিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

দাবিগুলো স্কাই নিউজ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ইরানি কর্তৃপক্ষও সবার পরিচয় প্রকাশ করেনি। তারা বলেছে, তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সব গুপ্তচরকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে।

এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট।

বিলটি পাসের ফলে আইএইএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।

এসকে/ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: