চিলিতে শক্তিশালী ভূমিকম্প, স্থানীয়দের সতর্কতা জারি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল চিলির অ্যান্টার্কটিক অঞ্চল।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতের এই ৭.৫ মাত্রার ভূমিকম্প বড় ধরনের সুনামি হুমকি না দিলেও স্থানীয়দের

2025-08-22T13:23:08+00:00
2025-08-22T13:23:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চিলিতে শক্তিশালী ভূমিকম্প, স্থানীয়দের সতর্কতা জারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:২৩ পিএম 
প্রতীকী ছবি
ভূমিকম্পে কেঁপে উঠল চিলির অ্যান্টার্কটিক অঞ্চল।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতের এই ৭.৫ মাত্রার ভূমিকম্প বড় ধরনের সুনামি হুমকি না দিলেও স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১০টা ১৬ মিনিটে ঘটেছে এবং এর উৎপত্তিস্থল ছিল ১০.৮ কিলোমিটার (প্রায় ৬.৭ মাইল) গভীরে।

চিলির ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো ঝুঁকি নেই।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে প্রায় ৫০০ মাইল চওড়া একটি উত্তাল সাগরপ্রণালী এবং আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত।

চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড ভূমিকম্পটিকে মধ্যম মাত্রার হিসেবে বর্ণনা করেছে এবং অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য সতর্কতামূলক সতর্কতা জারি করেছে।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের মাগায়ানেস অঞ্চল এই ভূমিকম্পের কারণে কোনো ঝুঁকিতে নেই।

এএডি/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: