যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক অর্ধেকে নামাল ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ির আমদানি শুল্ক কমিয়ে ২৭.৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন। ফলে টয়োটা, হোন্ডা

2025-09-05T12:39:59+00:00
2025-09-05T12:39:59+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক অর্ধেকে নামাল ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ির আমদানি শুল্ক কমিয়ে ২৭.৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন। ফলে টয়োটা, হোন্ডা ও নিসানের মতো জাপানি গাড়ি নির্মাতাদের জন্য বড় স্বস্তি এসেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ আলোচনার পর হওয়া এই চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। একই সঙ্গে নিজেদের বাজারও ধীরে ধীরে মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করবে টোকিও।

হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ে ঘোষিত এ সমঝোতাই এখন কার্যকর হলো। এর আওতায় শুধু গাড়ি নয়, আরও অনেক জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিশ্ববাজারে শুল্কনীতির কারণে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই সমঝোতা উভয় দেশের শিল্পখাতের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এএডি/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: