প্রধানমন্ত্রীর পর এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেন তিনি।এবার প্রধানমন্ত্রী কেপি

2025-09-09T18:45:44+00:00
2025-09-09T18:45:44+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্রধানমন্ত্রীর পর এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম 
ছবি: সংগৃহীত
ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেন তিনি।

এবার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ করার কয়েক ঘণ্টা পরই দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন।

দুর্নীতিবিরোধী স্লোগানে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নামা জেন-জি প্রজন্মের বিক্ষোভকারীদের আন্দোলন এবং সোমবার পুলিশের গুলিতে ১৯ জন নিহত হওয়ার ঘটনার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগের পর আজ (মঙ্গলবার) কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী রাম নাথ অধিকারী এবং পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ ইয়াদবও পদত্যাগপত্র জমা দেন। খবর: ইন্ডিয়া টুডে।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   নেপাল  প্রেসিডেন্ট  পদত্যাগ  বিক্ষোভ  বিশ্ব সংবাদ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: