গাজায় ৭৫০ বছরের প্রাচীন মসজিদ ধ্বংস করল ইসরায়েল

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে ইসরায়েলি বোমা হামলায় ইতিহাসের সাক্ষী সাড়ে সাতশ বছর পুরোনো একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে।মঙ্গলবার (১৬

2025-09-17T15:48:24+00:00
2025-09-17T15:48:24+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ৭৫০ বছরের প্রাচীন মসজিদ ধ্বংস করল ইসরায়েল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম   (ভিজিট : ২৩১)
সংগৃহীত ছবি
অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে ইসরায়েলি বোমা হামলায় ইতিহাসের সাক্ষী সাড়ে সাতশ বছর পুরোনো একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গাজা সিটির তুফফা এলাকায় চালানো এ হামলায় মসজিদের মিনার মাটির সঙ্গে মিশে যায়।

বার্তাসংস্থা টিআরটির তথ্য অনুযায়ী, ১৩ শতকের শেষ দিকে মিসরের শাসক মামলুকরা মসজিদটি নির্মাণ করেছিলেন। মুসলিম নেতা শেখ আব্দুল্লাহ আল-আয়বাকির নামানুসারে এর নাম রাখা হয়েছিল আয়বাকি মসজিদ। এটি গাজার মানুষের কাছে কেবল একটি উপাসনালয়ই নয়, বরং ঐতিহ্য ও গৌরবের প্রতীক ছিল।

গাজার স্থানীয় বাসিন্দাদের দাবি, ইসরায়েল শুধু মানুষ হত্যা নয়, প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস করেও ভয় ছড়াচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অসংখ্য ঐতিহাসিক নিদর্শন ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী নতুন করে গাজা সিটিতে হামলা শুরু করেছে এবং সেখানকার প্রায় ১০ লাখ বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। যদিও অনেকে নিরাপদ আশ্রয় না পেয়ে সেখানেই থেকে গেছেন।

জাতিসংঘের তদন্ত কমিশন গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় দুই লাখ মানুষ আহত হয়েছেন।

এএডি/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: