‘যুদ্ধ থামিয়ে’ সাতটি নোবেল চান ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট হয়েও বারবার বিতর্কের জন্ম দেওয়ায় যেন তার কাজ। এবারও দিলেন নতুন বিতর্কের জন্ম। বলছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

2025-09-21T18:49:48+00:00
2025-09-21T20:28:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘যুদ্ধ থামিয়ে’ সাতটি নোবেল চান ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম  আপডেট: ২১.০৯.২০২৫ ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট হয়েও বারবার বিতর্কের জন্ম দেওয়ায় যেন তার কাজ। এবারও দিলেন নতুন বিতর্কের জন্ম। বলছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। তিনি এবার নোবেল চান। তাও একটি দুটি নয়, সাতটি! ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামিয়েছি, আমার সাতটা নোবেল পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। 

শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে বক্তৃতা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

ট্রাম্প বলেন, বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ বন্ধ করছি। আমরা ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ বন্ধ করেছি। 

তিনি আরও বলেন, ভাবুন তো ভারত ও পাকিস্তানের কথা। আমি কীভাবে সেটা থামালাম জানেন? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি দুই দেশের নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি। কিন্তু যুদ্ধ থামানোর জন্য আমরা এই পথই নিয়েছি। 


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেকে বলেছে, আমি যদি এ সংঘাত বন্ধ করতে পারি, তাহলে নোবেল শান্তি পুরস্কার পাবো। আমি বলেছি, আমি তো সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটির জন্য আলাদা নোবেল পাওয়া উচিত।

ট্রাম্প দাবি করেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধ করাও তার পক্ষে সম্ভব। কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো। যদিও তিনি পুতিনের আচরণে হতাশ হয়েছেন। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: