এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্য, কানাডা ও অষ্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স।এ ছাড়া, ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে

2025-09-22T16:36:57+00:00
2025-09-22T16:36:57+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাজ্য, কানাডা ও অষ্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। 

এ ছাড়া, ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে। 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। যেখানে গাজা যুদ্ধের অবসানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। 

এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার পর, প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের যে ঘোষণা ইসরায়েল দিয়েছে তা উচিত হবে না বলে দেশটিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। 


আর এ পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এর আগে গতকাল রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: