লন্ডনে দূতাবাসে উড়ল ফিলিস্তিনের পতাকা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার একদিন পর লন্ডনে দূতাবাসের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তেলন করা হয়েছে। যা ব্রিটেনের ঐতিহাসিক এবং দীর্ঘ

2025-09-22T21:51:48+00:00
2025-09-22T21:51:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লন্ডনে দূতাবাসে উড়ল ফিলিস্তিনের পতাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম 
সংগৃহীত ছবি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার একদিন পর লন্ডনে দূতাবাসের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তেলন করা হয়েছে। যা ব্রিটেনের ঐতিহাসিক এবং দীর্ঘ প্রতীক্ষিত ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রতীক। 

সোমবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে ফিলিস্তিন দূতাবাসের বাইরে পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও। 


লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, সোমবার সকালে লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে বাইরে পতাকা উত্তোলন করা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। 

উল্লেখ্য, রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তিন প্রভাবশালী দেশ– যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিয়েছে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: