ভারী বৃষ্টিতে কলকাতায় বন‍্যা, ৮ জনের মৃত্যু

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল সোমবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি-সংশ্লিষ্ট নানা কারণে

2025-09-23T14:39:19+00:00
2025-09-23T14:39:19+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারী বৃষ্টিতে কলকাতায় বন‍্যা, ৮ জনের মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল সোমবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি-সংশ্লিষ্ট নানা কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

সোমবার রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শহরের অন্যতম সড়কগুলো তলিয়ে গেছে। গোটা কলকাতা যেন পানির ওপর ভাসছে। বৃষ্টি ও বন্যা সংশ্লিষ্ট কারণে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলকাতার বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুরে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব এলাকা কলকাতার মধ্য ও দক্ষিণাঞ্চলে বিস্তৃত।

জানা গেছে, সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় পশ্চিমবঙ্গের রাজধানীতে। মঙ্গলবার ভোর হতে তা চরমে পৌঁছে যায়। ১ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারেরও বেশি। কয়েক জায়গায় তিন ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির রেকর্ড করা হয়েছে। 


দুর্গাপূজার কয়েক দিন আগে এমন ভারী বৃষ্টি ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। 

আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। গত তিন ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বয়ে গেছে। এ ছাড়া, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াসহ দক্ষিণবঙ্গের আর জেলাগুলিতে জারি হয়েছে হলদু সতর্কতা। 

এদিকে, শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা বেশি ছিল। কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী, গড়িয়া কামদাহারিতে কয়েক ঘণ্টার মধ্যে ৩৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এ ছাড়া, জোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তোপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: