গাজার ত্রাণবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন ও ইতালি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজার উদ্দেশে পাঠানো ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠাচ্ছে স্পেন ও ইতালি। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে

2025-09-25T12:57:03+00:00
2025-09-25T12:57:03+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
গাজার ত্রাণবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন ও ইতালি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজার উদ্দেশে পাঠানো ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠাচ্ছে স্পেন ও ইতালি। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার ঘোষণার পরেই একই ঘোষণা দেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

গ্রিসের উপকূলের কাছে ফ্লোটিলার কয়েকটি নৌকায় হামলা হয়েছে বলে আয়োজকদের অভিযোগের পর ইউরোপের প্রভাবশালী দেশ দু’টি এই পদক্ষেপ নিল। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন যে, কার্তাহেনা নৌঘাঁটি থেকে স্প্যানিশ নৌবাহিনীর একটি জাহাজ রওনা হয়েছে। জাহাজটি ত্রাণবহরকে সহায়তা করবে অথবা প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনা করবে। 


স্পেনের এই ঘোষণার পরপরই ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো জানান, তার দেশও একই উদ্দেশ্যে নৌবাহিনীর একটি ফ্রিগেট পাঠাচ্ছে। 

ত্রাণবহরের আয়োজকরা সম্প্রতি অভিযোগ করেন, গ্রিসের জলসীমার কাছে থাকাকালীন তাদের কয়েকটি নৌযানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং ফ্লোটিলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ফিলিস্তিন  স্পেন  ইতালি  পেদ্রো সানচেজ  গুইদো ক্রসেত্তো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: