গাজায় ট্রাকে লাউডস্পিকার দিয়ে নেতানিয়াহুর ভাষণ প্রচার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাবাহিনী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতিসংঘে দেওয়া বক্তব্য ট্রাকে লাউডস্পিকার দিয়ে গাজার জনগণের উদ্দেশে প্রচার করেছে। মূলত গাজার জনগণকে লক্ষ্য করে

2025-09-27T20:54:10+00:00
2025-09-27T20:54:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ট্রাকে লাউডস্পিকার দিয়ে নেতানিয়াহুর ভাষণ প্রচার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৪ পিএম 
গাজার বিভিন্ন রাস্তায় ট্রাকে লাউডস্পিকার দিয়ে নেতানিয়াহুর ভাষণ প্রচারের কার্টুন। সংগৃহীত
ইসরায়েলি সেনাবাহিনী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতিসংঘে দেওয়া বক্তব্য ট্রাকে লাউডস্পিকার দিয়ে গাজার জনগণের উদ্দেশে প্রচার করেছে। মূলত গাজার জনগণকে লক্ষ্য করে তাদের মনস্তাত্ত্বিক অপারেশন হিসেবে এই কাজ করেছে সেনোরা।  

ইরানী সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর এই পরিকল্পনা উল্টো ফল দিয়েছে। এই পদক্ষেপ নিয়ে উপহাস চলছে স্থানীয়দের মাঝে।

নেতানিয়াহুর নির্দেশে দখলদার সেনারা গাজার জনগণের ওপর মনাসিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে তার জাতিসংঘ ভাষণ ট্রাকের উপর বসানো ও সীমান্তের দেয়ালে স্থাপন করা লাউডস্পিকার দিয়ে সম্প্রচার করেছে।

একই সময়ে দখলদার ইসরায়েলের গুপ্তচর ইউনিট ‘৮২০০’ গাজার বাসিন্দাদের মোবাইল ফোন হ্যাক করে নেতানিয়াহুর বক্তব্য তাদের কাছে পৌঁছে দেয়। ইসরায়েলের উদ্দেশ্য ছিল গাজার বাসিন্দাদের ওপর ‘মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার’ করা।

ইসরায়েলি সেনাদের উচ্চপদস্থ কমান্ডাররা ভেবেছিল নেতানিয়াহুর ভাষণে গাজার বাসিন্দারা প্রভাবিত হবে। কিন্তু দ্রুতই তারা বুঝতে পারে যে, এই সিদ্ধান্ত ছিল ‘চূড়ান্ত ভুল’। তারা স্বীকার করেছে- এ সিদ্ধান্ত কোনো প্রভাবই ফেলেনি বরং লাউডস্পিকারের শব্দ প্রচারের কারণে সেনাবাহিনী আরেকবার হাসির পাত্র হয়েছে।

একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এই নির্দেশ ছিল সেনাবাহিনীকে ট্রাকের চাকার নিচে পিষে ফেলার মতো।

গাজার রাস্তায় ট্রাকে ট্রাকে লাউডস্পিকার দিয়ে নেতানিয়াহুর ভাষণ প্রচার করছে ইসরায়েলি সেনারা। ছবি: সংগৃহীত 

নেতানিয়াহু ভেবেছিলেন তার কণ্ঠস্বর স্বর্গীয় সুরের মতো গাজার বাসিন্দাদের হৃদয় নরম করবে এবং প্রতিরোধকে বাধ্য করবে আত্মসমর্পণে। কিন্তু দীর্ঘ প্রতিরোধের স্বীকার গাজাবাসী এই শব্দ শুধু কর্ণপাতই করেনি- তা নয় বরং ক্ষোভ ও প্রতিবাদের আওয়াজ দিয়ে সেই শব্দকে প্রতিহত করেছে।

বাসিন্দারা বলছে, ইসরায়েলি পদক্ষেপ প্রমাণ করছে যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে এখন তারা শব্দ প্রয়োগের মাধ্যমে ফায়দা হাসিলের চেষ্টা করছে। হয়তো ভবিষ্যতে আমরা দেখব ড্রোন দিয়ে নেতানিয়াহুর ভাষণ সম্প্রচার করা হচ্ছে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একজন লিখেছেন, ইসরায়েলি সেনারা ভাবে মাইক ও মোবাইল দিয়ে বক্তৃতা প্রচার করলে গাজার মানুষ আত্মসমর্পণ করবে? আমরা বোমার শব্দে হার মানি নি, নেতানিয়াহুর কণ্ঠে কেন হার মানব!

আরেক ব্যবহারকারী মন্তব্য করেছে, নেতানিয়াহু গাজায় লাউডস্পিকারে তার বক্তব্য বাজিয়েছে। সে ভেবেছে মানুষ তার উপদেশ শুনতে উদগ্রীব! কারো পক্ষ থেকে তাকে বলা উচিৎ এটা নির্বাচনী মঞ্চ নয়, এটা ধ্বংসস্তূপ!

গাজাবাসী নেতানিয়াহুর মতো কোনো খুনির কণ্ঠ শুনতে আগ্রহী নয়, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদের প্রতিরোধের আওয়াজ যেকোনো লাউডস্পিকারের চেয়েও বেশি।

এসকে/ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: