ভিডিও বার্তায় ফ্লোটিলা থেকে সবশেষ অবস্থা জানালেন শহিদুল আলম

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজার উদ্দেশে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও

2025-10-02T10:33:07+00:00
2025-10-02T10:34:09+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভিডিও বার্তায় ফ্লোটিলা থেকে সবশেষ অবস্থা জানালেন শহিদুল আলম
গাজাগামী ত্রাণবহরে ইসরাইলি হামলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:৩৩ এএম  আপডেট: ০২.১০.২০২৫ ১০:৩৪ এএম
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজার উদ্দেশে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। 

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তা দেন তিনি। 

শহিদুল আলম বলেন, আমরা এখন ওসেনে আছি। এইমাত্র সংবাদ আসলো যে আলমার ওপর আক্রমণ হয়েছে। কিছুক্ষণ পরে সেখান থেকে সিগনালে আসা বন্ধ হয়ে যায়। এখন আমরা সবাই একসঙ্গে জড়ো হয়েছি। আমরা সবাই উদ্বিগ্ন। বিভিন্ন জায়গায় আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা সবার প্রথমে ছিল। আমাদের জাহাজ সবচেয়ে বড় এবং নৌবহরের শেষের দিকে আছে। কাজেই আলমার সঙ্গে যা হচ্ছে, সেটা আমাদের ওপর হবে সেটা অনুমান করা যায়। সে কারণে এটা আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেক দেশের মানুষ রয়েছে যে যার মতো তাদের নিজ দেশে জানানোর চেষ্টা করছে। 

এর ২ ঘণ্টা পর আরেক ভিডিও বার্তায় বলেন, আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত শুরু হয়। এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত সম্ভব চেষ্টা করছে এগিয়ে যেতে। আমরা সবচেয়ে পেছনে আছি। আমাদের ওপর কী আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভিডিও বার্তা  ফ্লোটিলা  শহিদুল আলম  গাজাগামী  ত্রাণবহর  ইসরাইলি  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: