সেনাদের অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েলের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি চলমান আগ্রাসন সীমিত হচ্ছে । ইসরায়েল সরকারের পক্ষ থেকে দেশটির সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান সীমিত করার

2025-10-04T10:15:19+00:00
2025-10-04T10:15:19+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সেনাদের অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েলের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:১৫ এএম 
সংগৃহীত ছবি
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি চলমান আগ্রাসন সীমিত হচ্ছে । ইসরায়েল সরকারের পক্ষ থেকে দেশটির সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আর্মি রেডিও’র। আর্মি রেডি ওইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত একটি রেডিও নেটওয়ার্ক। 

আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় কার্যক্রম ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে’ এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে নির্দেশ দিয়েছে। 

তিনি লিখেছেন, এর বাস্তব অর্থ হলো- গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। 

এটি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ। 

এই প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল এয়াল জামির শুক্রবার (৩ অক্টোবর) রাতে শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে একটি বিশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করেছেন। 


বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুসারে সেনাপ্রধান জিম্মিদের মুক্তির লক্ষ্যে ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   সেনা  অভিযান  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: