নেতানিয়াহুকে ‘লোজার’ মনে করেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল এখন শুধু শত্রুদের কাছেই নয়, বরং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ঘনিষ্ঠ মিত্রদের কাছেও ‘রাজনৈতিক বোঝা’ হয়ে দাঁড়িছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

2025-10-04T18:46:18+00:00
2025-10-04T18:46:18+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে ‘লোজার’ মনে করেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:৪৬ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েল এখন শুধু শত্রুদের কাছেই নয়, বরং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ঘনিষ্ঠ মিত্রদের কাছেও ‘রাজনৈতিক বোঝা’ হয়ে দাঁড়িছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন ‘লোজার’ তথা পরাজিত নেতার চোখে দেখেন বলে ধারণা করেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন গোল্ডবার্গ।

তিনি বলেন, হামাসের প্রতিক্রিয়ায় শান্তির ইঙ্গিত প্রমাণ করে যে, তিনি এখন ইসরায়েলকে বোঝা মনে করছেন। তার দৃষ্টিতে, নেতানিয়াহু আর ইসরায়েল উভয়ই রাজনৈতিকভাবে ক্ষতির কারণ।

গোল্ডবার্গ আরও বলেন, ইসরায়েল কখনো ভাবেনি, এ রকম কিছু ঘটতে পারে। কারণ তারা বছরের পর বছর ধরে গণহত্যা ও জাতিগত নির্মূলের এক অন্তহীন চক্রে অভ্যস্ত হয়ে গেছে। তারা বুঝতেই পারেনি ৭ অক্টোবর ২০২৩-এর হামাস-নেতৃত্বাধীন আক্রমণের বাইরেও পৃথিবী বদলে গেছে।


সাম্প্রতিক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ প্রতি বৈশ্বিক প্রতিক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, গাজায় যাওয়া প্রথম ফ্লোটিলা ও সুমুদ ফ্লোটিলার পার্থক্য দেখুন- বিশ্ব এখন আর আগের মতো নেই। ইসরায়েল আজ যতটা একা, গত দুই বছরে তেমন আর কখনো না।  

তবে গোল্ডবার্গের মতে, নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ এখনো ট্রাম্পের পরিকল্পনা অনুসরণে প্রণোদনা দিচ্ছে। যদি ইসরায়েলে আগাম নির্বাচন ডাকা হয়, তাহলে কঠিন এক যুদ্ধ লড়েছেন দেখিয়ে নেতানিয়াহু নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উপস্থাপন করতে পারবেন।  এমনকি শেষ পর্যন্ত কঠিন এক শান্তিচুক্তিও স্বাক্ষর করতে পেরেছেন। 

এসকে/ 


  বিষয়:   বেনিয়ামিন নেতানিয়াহু  ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: