শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি ভারত পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব।
বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির। নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে, সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে।
তিনি এ সময় উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই।
সময়ের আলো/কেএইচও