এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল ইরান

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরান স্যাটেলাইট প্রযুক্তিতে এক ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। এখন থেকে দেশটি নিজস্ব ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে।বৃহস্পতিবার (৯ অক্টোবর)

2025-10-09T19:29:08+00:00
2025-10-09T19:29:08+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল ইরান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ২১৬)
সংগৃহীত ছবি
ইরান স্যাটেলাইট প্রযুক্তিতে এক ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। এখন থেকে দেশটি নিজস্ব ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইরান এখন উপগ্রহ এবং উৎক্ষেপণ যন্ত্রের নকশা, উন্নয়ন ও উৎক্ষেপণের ক্ষেত্রে পূর্ণ সক্ষমতা অর্জনকারী গুটিকয়েক দেশের তালিকায় শামিল হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তিতে স্বনির্ভরতা গড়ে তোলার মাধ্যমেই এ সক্ষমতা অর্জন করেছে তারা। 

তিনি বলেন, বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে মাত্র ১০ থেকে ১১টি দেশই মহাকাশ প্রযুক্তিতে ব্যাপক দক্ষতা অর্জন করতে পেরেছে। এসব দেশের মধ্যে রয়েছে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও কিছু ইউরোপীয় দেশ।

সালারিয়েহ আরও জানান, ইরান নিজস্ব মানবসম্পদ এবং প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করে এই অগ্রগতি অর্জন করেছে। তেহরান একইসঙ্গে উপগ্রহ ও উৎক্ষেপক প্রযুক্তিতে উন্নয়ন ঘটিয়েছে, যা অত্যন্ত জটিল এবং বিশেষায়িত দক্ষতা প্রয়োজন করে।

তিনি জানান, স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তিতেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। শুরুতে প্রতিটি পিক্সেলে প্রায় এক হাজার মিটার রেজোলিউশন ছিল, যা পরবর্তীতে কয়েকশ মিটার, তারপর কয়েক ডজন মিটারে উন্নীত হয়েছে। বর্তমানে এই রেজোলিউশন মাত্র কয়েক মিটারে নেমে এসেছে।

এই অগ্রগতির পেছনে দেশটির বিশ্ববিদ্যালয়, সরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় অনুমোদিত কোম্পানিগুলোর মধ্যে দৃঢ় সমন্বয় কাজ করেছে বলেও জানান সালারিয়েহ।


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  স্যাটেলাইট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: