গাজায় যুদ্ধ শেষ, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ শেষ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের মন্ত্রিসভার সঙ্গে

2025-10-09T22:54:08+00:00
2025-10-09T22:54:08+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
গাজায় যুদ্ধ শেষ, বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:৫৪ পিএম   (ভিজিট : ১৮৯)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
দীর্ঘ দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ শেষ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এ সময় তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে। আপনারা জানেন, গতকাল রাতে মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেক মানুষের ধারণা ছিল, এমন কিছু হবে না। আমরা যুদ্ধ শেষ করেছি… অনেক দীর্ঘ পরিধিতে। আমি মনে করি, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে যাচ্ছে। আমার প্রত্যাশা এটি চিরকালীন শান্তি হবে।

এসময় তিনি ইসরায়েলি জিম্মিরা আগামী সোমবার অথবা মঙ্গলবার মুক্তি পাবেন বলেও জানান ট্রাম্প। 


তিনি বলেন, জিম্মিদের মুক্তির দিন হবে আনন্দের দিন। আমরা  মিসরে যাব এবং সেখানে চুক্তি স্বাক্ষর করব। জিম্মিরা সম্ভবত সোমবার মুক্তি পাবে।

এছাড়া গাজা পুনর্গঠনে ধনী দেশগুলো এগিয়ে আসবে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশের প্রচুর সম্পদ আছে। তারা যা আয় করে, তার সামান্য একটি অংশই গাজার জন্য বিস্ময়কর কাজ করতে পারে।

এসকে/ 


  বিষয়:   গাজা  যুদ্ধবিরতি  হামাস  ইসরায়েল  ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: