সাক্ষাৎ হচ্ছে না ট্রাম্প-মোদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ বৈঠকে যোগ দিতে দেশটিতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক মাধ্যম

2025-10-24T17:05:17+00:00
2025-10-24T17:05:17+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
সাক্ষাৎ হচ্ছে না ট্রাম্প-মোদির
আসিয়ান শীর্ষ বৈঠকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:০৫ পিএম   (ভিজিট : ২০৫)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ বৈঠকে যোগ দিতে দেশটিতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক মাধ্যম এক্স-এ এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে দীপাবলি উদযাপন চলছে। তাই ভারতের প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া যাচ্ছেন না। তবে, তিনি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। এর ফলে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবে না। 

সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা নিয়ে ভারতের উপর প্রবল চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও তা এখনও শেষ হয়নি। 


এদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি মোদি ইচ্ছা করেই সাক্ষাত এড়িয়ে গেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের মুখোমুখি হতে চাননি। ট্রাম্প ৫৩ বার দাবি করেছেন তিনি অপারেশন সিঁদুর থামিয়েছেন। 

ট্রাম্প আসিয়ান বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন। তারপর দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসবেন। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   সাক্ষাৎ  ট্রাম্প  মোদি  আসিয়ান  শীর্ষ বৈঠক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: