বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘মন্থা’ কবে কোথায় আঘাত হানতে পারে

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ঘূর্ণিঝড়টি ‘মন্থা’ নামে পরিচিতি পাবে। এই নামটি থাইল্যান্ডের দেওয়া। আগামী সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে

2025-10-25T19:24:26+00:00
2025-10-25T19:27:10+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘মন্থা’ কবে কোথায় আঘাত হানতে পারে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:২৪ পিএম  আপডেট: ২৫.১০.২০২৫ ৭:২৭ পিএম
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার আঘাত হানবে যেসব স্থানে। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ঘূর্ণিঝড়টি ‘মন্থা’ নামে পরিচিতি পাবে। এই নামটি থাইল্যান্ডের দেওয়া। আগামী সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) উপকূলে আছড়ে পড়তে পারে এটি।

শনিবার (২৫ অক্টোবর) ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এই পূর্বাভাস দিয়েছে।

আইএমডির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ডেকানক্রনিকেল জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি ৭ কিলোমিটার গতিতে আরও পূর্বদিকে সরেছে এবং আন্দামান ও নিকোবারের কাছের ব্লেয়ার বন্দর থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব, বিশাখাপত্তম থেকে ৯৭০ দক্ষিণপূর্ব, চেন্নাই থেকে ৯৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব, কাকিনাদা থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণপূর্ব এবং ওড়িশার গোপালপুর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল।

নিম্নচাপটি পশ্চিম উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরে যেতে। রোববার এটি গভীর নিম্নচাপ ও পরের দিন সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর ঝড়টি উত্তরপশ্চিমদিকে সরে গিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে যাবে এবং ২৮ অক্টোবর মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওইদিন সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি কাকিনাদা উপকূল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ঘূর্ণিঝড় ‘মন্থা’ থাই ভাষায়, যার ‘সুন্দর ফুল’। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)-এর অধীন উত্তর ভারত মহাসাগরীয় প্যানেলের সদস্য ১৩ দেশ পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে থাকে- যার মধ্যে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান ও মিয়ানমার অন্যতম।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বঙ্গোপসাগর  ঘূর্ণিঝড়  মন্থা  আবহাওয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: