আ. লীগ নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত আশা করে যে বাংলাদেশে

2025-10-31T13:52:14+00:00
2025-10-31T13:52:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আ. লীগ নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১:৫২ পিএম 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত আশা করে যে বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক।

শুক্রবার (৩১ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন রণধীর।

বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়েশি সেলি রণধীরকে প্রশ্ন করেন, ‘আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারত কি মনে করে যে নির্বাচনে সব দল, বিশেষ করে আওয়ামী লীগ, অংশগ্রহণ করবে এবং নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু?’

এর জবাবে রণধীর বলেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। আমাদের দৃঢ় বিশ্বাস, নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হবে, যাতে জনগণ তাদের ভোটাধিকার সুষ্ঠু ও স্বতন্ত্রভাবে প্রয়োগ করতে পারে।’

এএডি/


  বিষয়:   আওয়ামী লীগ  ভারত  পররাষ্ট্র মন্ত্রণালয়  বিএনপি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: