রেকর্ড ভোটে এগিয়ে জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিউইয়র্ক মেয়র নির্বাচনে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রারম্ভিক ভোট পড়েছে। নির্বাচন বোর্ডের তথ্যমতে, এই সংখ্যা শহরের নিরবাচনের ইতিহাসে নতুন

2025-11-04T21:14:44+00:00
2025-11-04T22:56:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রেকর্ড ভোটে এগিয়ে জোহরান মামদানি
নিউইয়র্ক মেয়র নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম  আপডেট: ০৪.১১.২০২৫ ১০:৫৬ পিএম
জোহরান মামদানি। সংগৃহীত ছবি
নিউইয়র্ক মেয়র নির্বাচনে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রারম্ভিক ভোট পড়েছে। নির্বাচন বোর্ডের তথ্যমতে, এই সংখ্যা শহরের নিরবাচনের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জয়ী হলে মামদানি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মেয়র। 

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি নিউইয়র্ক। ‘জীবনযাত্রার খরচ কমানো’কে মূল প্রতিশ্রুতি করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তিনি ভোটারদের দৈনন্দিন অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরছেন, যদিও তার এ অবস্থান ও ফিলিস্তিনপন্থী মন্তব্য নিয়ে দলের ভেতর ও বাইরে সমালোচনা রয়েছে।

মামদানি তার নির্বাচনি ইশতেহারে ভাড়া নিয়ন্ত্রিত বাসিন্দাদের জন্য ভাড়া স্থগিত, বিনামূল্যে সর্বজনীন শিশুসেবা, শহরজুড়ে বিনামূল্যে বাস সেবা এবং সিটি পরিচালিত সস্তা মুদি দোকান চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।

অর্থ জোগানোর পরিকল্পনায় তিনি কর্পোরেট করহার ১১.৫ শতাংশে উন্নীত করা এবং বছরে এক মিলিয়ন ডলারের বেশি আয়কারীদের ওপর অতিরিক্ত ২ শতাংশ আয়কর আরোপের প্রস্তাব দিয়েছেন।


তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি নির্বাচনে প্রারম্ভিক পর্যায়ে মামদানির কাছে পরাজিত হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এছাড়া রিপাবলিকান শিবির থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডানপন্থী কর্মী ও রেডিও উপস্থাপক কার্টিস স্লিওয়া।

কুমো তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং কোভিড-১৯ মহামারির সময়ের নেতৃত্বের কথা তুলে ধরে আবারও জনসমর্থন অর্জনের চেষ্টা করছেন। তবে তার গভর্নর থাকাকালীন একাধিক যৌন হয়রানির অভিযোগ— যা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিশ্বাসযোগ্য বলে জানিয়েছে। এটি তার প্রচারণার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে গতকাল জোহরান মামদানিকে ‘বামপন্থী’ উল্লেখ করে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়ে ট্রাম্প বলেছেন, মেয়র পদে কুমো যোগ্য, জোহরান মামদানি নন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আপনারা অ্যান্ড্রু কুমোকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন বা না করেন, সত্যি বলতে আপনাদের কাছে বিকল্প কোনো পথ নেই। আপনাদের তাকে ভোট দিতে হবে এবং আশা করতে হবে যে তিনি অসাধারণ কাজ করবেন। তিনিই মেয়র পদের যোগ্য, জোহরান মামদানি নন!

এসকে/ 





  বিষয়:   নিউইয়র্ক  মেয়র  নির্বাচন  জেহরান মামদানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: