যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইউপিএস কার্গো প্লেনটি বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যুর

2025-11-05T08:44:54+00:00
2025-11-05T09:03:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৪ এএম  আপডেট: ০৫.১১.২০২৫ ৯:০৩ এএম
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত। ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইউপিএস কার্গো প্লেনটি বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি থেকে জানা যায়, দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

বিমানটি প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি বহন করছিল। সংঘর্ষের পর তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে।

ইউপিএস কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, বিমানে তিনজন ক্রু ছিলেন। তবে দুর্ঘটনার পর তাদের কাউকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি।
আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ফ্লাইট ২৯৭৬ নামের ওই কার্গো বিমানটি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হাওয়াইয়ের উদ্দেশে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিনে আগুন লাগার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে।

এএডি/


  বিষয়:   যুক্তরাষ্ট্র  বিমানবন্দর  কার্গো বিমান  নিহত  আন্তর্জাতিক  বিবিসি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: