তিন দিন বন্ধ থাকবে লাল কেল্লা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় পুরো শহরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাটি ঘটার পর থেকে ভারতের

2025-11-11T14:00:55+00:00
2025-11-11T14:00:55+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
তিন দিন বন্ধ থাকবে লাল কেল্লা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:০০ পিএম 
দিল্লির লাল কেল্লা। ছবি : সংগৃহীত
দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় পুরো শহরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাটি ঘটার পর থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিস্ফোরণের পেছনে নাশকতার উদ্দেশ্য ছিল কিনা এবং এর পেছনে কারা ছিলেন- এসব প্রশ্নের উত্তর এখনো কারও জানা নেই।

ভারতের আর্কিওলজিকাল সার্ভে (এএসআই) জানিয়েছে, লাল কেল্লায় ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় তিন দিনের জন্য পরিদর্শন বন্ধ রাখা হয়েছে।

বিস্ফোরণের ঘটনার পর তদন্ত চলাকালীন সময় জনসমাগম কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন

সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজনা বেড়ে যাওয়ায় দিল্লির বিমানবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এখন পর্যন্ত ঘটনার পেছনে তেমন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা হামলার লক্ষ্য শনাক্ত করা না গেলেও পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এএডি/


  বিষয়:   লাল কেল্লা  দিল্লি  ভারত  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: