জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি থানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত ও প্রায় ২৫ জন আহত হয়েছেন।শুক্রবার (১৪ নভেম্বর)

2025-11-15T09:34:12+00:00
2025-11-15T09:34:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ এএম 
জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯। ছবি : সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি থানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত ও প্রায় ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে নওগাম থানা চত্বরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেটের একটি বড় ভান্ডার থানার ভেতরে সংরক্ষণ করা হয়েছিল। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
ইন্ডিয়া টুডে বলছে, নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা, সেই জন্য এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
 
তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ পাওয়া গেছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, আহতের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।


সামজিক মাধ্যমে প্রকাশিত ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে থানার ভবনটি কেঁপে ওঠে, চারদিকে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
 
সময়ের আলো/জেডআই


  বিষয়:   ভারত  জম্মু-কাশ্মীর  শ্রীনগর  বিস্ফোরণ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: