কলকাতার বড়বাজারে আবারও আগুন, ভস্মীভূত একাধিক দোকান

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

কলকাতার বড়বাজারেমাস খানেকের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতেপন্ডিত

2025-11-15T13:13:22+00:00
2025-11-15T13:13:22+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কলকাতার বড়বাজারে আবারও আগুন, ভস্মীভূত একাধিক দোকান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:১৩ পিএম 
কলকাতার বড়বাজারে গুদামে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে একাধিক দোকান। ছবি: সংগৃহীত
কলকাতার বড়বাজারে মাস খানেকের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে পন্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটের একটি গুদামে আগুন লাগে। গুদামের আগুনে ভস্মীভূত হয় একাধিক দোকান। 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত দেড়টা নাগাদ পন্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটের একটি বহুতলের দোতলা থেকে আগুনের শিখা দেখা যায়। শীতের রাত হওয়ায় অধিকাংশই ঘুমিয়ে পড়েছিলেন। ফলে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

শুরুতে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী মহলে।


দমকল সূত্রের খবর, দোতলার ওই গুদামে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ রাখা হয়েছিল। শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগে তা দ্রুত ভয়াবহ আকার নেয় বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট গুদামে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখছেন দমকলের কর্তারা। 

বস্তুত, বড়বাজার এলাকায় মাঝেমধ্যে অগ্নি সংযোগের ঘটনা নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুদামগুলিতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ রাখা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এ ব্যাপারে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বৈঠক ডেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।

/এমএইচআর 


  বিষয়:   কলকাতা  বড়বাজার  আগুন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: