আমেরিকায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে পারে সৌদি আরব।স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) হোয়াইট

2025-11-20T05:14:18+00:00
2025-11-20T05:14:18+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
আমেরিকায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:১৪ এএম   (ভিজিট : ১৮০)
ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স। ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে পারে সৌদি আরব।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বক্তব্যকালে এমবিএস আমেরিকায় ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে পারেন বলে জানান।

ওই সময় ট্রাম্প তাকে বিষয়টি নিশ্চিত করতে বলেন। জবাবে এমবিএস বলেন, ‘সুনিশ্চিতভাবে’।

তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘এটি অসাধারণ। আমি এর প্রশংসা করছি।’


সৌদি যুবরাজকে পাশে রেখে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদির কার্যত নেতা।

তার এ দাবি ২০২১ সালে প্রকাশিত আমেরিকার একটি গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক।

রিপাবলিকান প্রেসিডেন্টের মতে, খাশোগজি নিজেই ‘চরম বিতর্কিত’ ছিলেন। অনেক মানুষই তাকে পছন্দ করতেন না।

বৈঠকে দুই নেতা নিবিড় অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা নিয়ে আলাপ করেন।

এর আগে সৌদি যুবরাজকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ট্রাম্প ও এমবিএসের সাক্ষাতের দিনে হোয়াইট হাউসে আসার কথা রয়েছে সৌদির ফুটবল ক্লাব আল-নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর।

/এমএইচআর


  বিষয়:   ট্রাম্প  সৌদি  আমেরিকা  বিনিয়োগ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: