আগামী বছর জলবায়ু সম্মেলনের আয়োজক যে দেশ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক। অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ

2025-11-20T22:55:09+00:00
2025-11-20T22:55:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আগামী বছর জলবায়ু সম্মেলনের আয়োজক যে দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ পিএম 
অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক। অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে। তবে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর-কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। 

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সমঝোতায় কপ৩১ আয়োজন নিয়ে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে চলমান বিরোধের অবসান হবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল। সমঝোতার আগ পর্যন্ত কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়নি।

অ্যান্থনি আলবানিজ বলেন, বর্তমানে দুই দেশ এমন একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে, যার আওতায় তুরস্ক কপ৩১-এর সভাপতিত্ব করবে এবং সম্মেলন-পূর্ববর্তী অনুষ্ঠান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হবে। বিভিন্ন দেশের সরকারের সঙ্গে দর-কষাকষির দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া।

জেডও/

Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: