এবার ভূমিকম্পে কাঁপল ভারত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

গত কয়েকদিন ধরে বাংলাদেশসহ বিশ্বের বিভন্ন দেশে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। এবার ভূমিকম্পে কাঁপল ভারত। দেশটিরর মণিপুর রাজ্যে

2025-11-27T12:49:31+00:00
2025-11-27T12:49:31+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এবার ভূমিকম্পে কাঁপল ভারত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ পিএম 
প্রতীকী ছবি
গত কয়েকদিন ধরে বাংলাদেশসহ বিশ্বের বিভন্ন দেশে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। এবার ভূমিকম্পে কাঁপল ভারত। দেশটিরর মণিপুর রাজ্যে ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

এর আগে ভুটান ও বঙ্গোপসাগরেও ক্ষুদ্র মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প ঘটে। 

এদিকে, ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলেও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় ৪.৫ মাত্রার এ ভূমিকম্পটি অনুভূত হয়। ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে, এবং গভীরতা ১২০.৯ কিলোমিটার। এখানেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 


এর আগে গত রোববার ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ভূমিকম্প  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: